Monday, July 7, 2014


আজ থেকে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪ সেমিফাইনাল রাউন্ড। এই রাউন্ডে আজ মুখোমুখি হবে ৫ বারের বিশ্বকাপ বিজয়ী ব্রাজিল ও ৩ বারের বিজয়ী জার্মানি। উভয়ই বিশ্বে প্রথম সারির ফুটবল খেলোয়াড় দল। এদিকে হট ফেভারিট ব্রাজিল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন পোস্টার বয় নেইমার। এছাড়া দুবার হলুদ কার্ডের কবলে পড়ে বাদ পড়েছেন অধিনায়ক সিলভা। তারপরেও লাখো ভক্ত এখনো আশা বেঁধে আছেন ব্রাজিলকে ফাইনালে দেখার। অপরদিকে অভেদ্য ডিফেন্স আর স্ট্রাইকের সমন্বয়ে ৩ বারের বিশ্বকাপ বিজয়ী জার্মানির ফর্ম দারুন। মুলার, ক্লোজ, সোয়াইন্সটাইগাররা এ পর্যন্ত দারুন পারফরমেন্স দেখিয়েছেন। এমনকি আজ যদি ম্যাচ ট্রাইব্রেকারেও গড়ায় তবুও মাথায় রাখতে হবে সিজার ও নুয়ের এর কথা। এই দুই অসামান্য গোলকিপার তাদের চমক দেখিয়েছেন বরাবরই। অতএব আজ দিবাগত রাত ২.০০ টাতে শুরু হতে যাচ্ছে ব্রাজিল আর জার্মানির ভেতরে এক শ্বাসরুদ্ধকর ম্যাচ।

প্রিয় দলকে এগিয়ে রাখতে নিচের লাইক বক্সে লাইক দিন আর শেয়ার করে বন্ধুদের ও লাইক দিতে উৎসাহিত করুন।

Tuesday, July 1, 2014


শিরোনাম দেখে আঁতকে উঠবেন না; ঘটনা সত্যি। ১৭ই সেপ্টেম্বর ২০০৯। কানাডার ওন্টারিও প্রদেশে অবস্থিত ট্রেন্টন সামরিক বিমান ঘাটিতে বিশ্ব দেখল এমনই এক আশ্চর্য ঘটনা। কানাডার অধিবাসী কেভিন ফাস্ট এদিন তাক লাগিয়ে দেন উপস্থিত দর্শক সহ পুরো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড টিমকে। এয়ার বেজে রাখা ১৮৮.৮৩ টন ওজন বিশিষ্ট একটি সি-১৭৭ গ্লোবমাষ্টার থ্রি সিরিজের সৈন্য বহনকারী বিমানকে কেভিন তার শরীরের সাথে বেঁধে রানওয়ের ওপর দিয়ে ২৮ ফিট ১০.৪৬ ইঞ্চি দূরত্বে টেনে নিয়ে যান।

গিনেজ কর্তৃপক্ষ এদিনেই কেভিন ফাস্টকে বিশ্বের সবচেয়ে বেশি ওজন বিশিষ্ট বিমান টানা মানুষ হিসেবে আখ্যায়িত করেন।

Monday, June 30, 2014



ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য সাহরি ও ইফতারের সময়সূচীঃ

রহমতের ১০ দিন

মাগফেরাতের ১০ দিন

নাযাতের ১০ দিন

সাহরি ও ইফতারের ঢাকার সময়ের সাথে যোগ করতে হবেঃ

১ মিনিটঃ পটুয়াখালী, ঝালকাঠি, মাদারীপুর।
২ মিনিটঃ টাঙ্গাইল, শেরপুর, বরগুনা, রাজবাড়ী, জামালপুর, মানিকগঞ্জ, পিরোজপুর।
৩ মিনিটঃ বাগেরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ।
৪ মিনিটঃ নড়াইল, লালমনিরহাট, গাইবান্ধা, মাগুরা, খুলনা।
৫ মিনিটঃ বগুড়া, পাবনা, রংপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর।
৬ মিনিটঃ জয়পুরহাট, নাটোর, নওগাঁ, সাতক্ষীরা।
৭ মিনিটঃ নীলফামারী, চুয়াডাঙ্গা, দিনাজপুর, রাজশাহী।
৮ মিনিটঃ ঠাকুরগাঁ, মেহেরপুর, পঞ্চগড়।
৯ মিনিটঃ চাঁপাইনবাবগঞ্জ।

সাহরি ও ইফতারের ঢাকার সময়ের থেকে বিয়োগ করতে হবেঃ

১ মিনিটঃ বরিশাল, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ।
২ মিনিটঃ নেত্রকোনা, কিশোরগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা।
৩ মিনিটঃ নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া।
৪ মিনিটঃ সুনামগঞ্জ, কুমিল্লা।
৫ মিনিটঃ হবিগঞ্জ, ফেনী।
৬ মিনিটঃ সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম।
৭ মিনিটঃ খাগড়াছড়ি, কক্সবাজার।
৮ মিনিটঃ রাঙামাটি, বান্দরবন।

শেয়ার করে অন্যান্য মুসলিম ভাইবোনদের জানার সুযোগ করে দিন। সবাইকে পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা।


দাঁত মাজতে টুথপেস্টের ব্যাবহার আমরা সবাই জানি। কিন্ত টুথপেস্টের সব ব্যাবহারই কি জানি? আসুন একটু নিচে চোখ বুলিয়ে নিই।


স্ক্রিন প্রোটেক্টর ছাড়া আমরা যারা মোবাইল ফোন ব্যাবহার করি প্রায়ই দেখে থাকব যে স্ক্রিনের ওপরে অনেক ঘষে যাওয়া দাগ চোখে পরে। অনেক সময় শুধুমাত্র পকেটে রাখার ফলেই হতে পারে এমন দাগ। আপনার ফোনে যদি এমন কোন দাগ থেকে থাকে তাহলে আর চিন্তার কিছু নেই। রুমালে সামান্য পরিমাণ টুথপেস্ট লাগিয়ে হাল্কা চাপে দ্রুত কয়েকবার ঘষলেই দেখবেন দাগ ভ্যানিশ।


বিশেষ করে আপনার রান্নাঘরের এবং বাথরুমের স্টেইনলেস স্টিলের সিঙ্ক ও পানির কলের গায়ে লক্ষ্য করবেন পানির ছোপ ছোপ দাগ দেখা যায়। এই দাগ বেশি পরিমাণে পড়লে পুরো যায়গাটাই সাদা হয়ে যায়। আঙ্গুলে সামান্য পেস্ট ও পানি দিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। শুকিয়ে গেলে একটা নরম রুমাল দিয়ে ঘসে তুলে ফেলুন। ব্যাস আগের মত চকচকে হয়ে গেল।


যারা নিয়মিত চশমা ব্যাবহার করেন তারা অবশ্যই খেয়াল করে থাকবেন এসি রুম বা কোল্ড স্টোরেজ থেকে বাইরে বের হলে হঠাৎ করেই চশমার কাঁচে কুয়াশা পরে ঘোলা হয়ে যায়। এমনকি দেখার জন্য চশমা খুলে ফেলতে হয়। এ থেকে মুক্তি পেতে যখন এমন কোথাও যাবেন যেখানে আবহাওয়া স্বাভাবিকের চেয়ে অনেক ঠাণ্ডা তখন বের হওয়ার আগে আপনার চশমার কাঁচের ভেতরের দিকে সামান্য পরিমাণ টুথপেস্ট লাগিয়ে টিস্যু দিয়ে ঘষে মুছে নিন। তবে চশমার কাঁচে দাগ এড়াতে ঘষার সময় হাল্কা চাপে ঘষবেন।


রুপার অলঙ্কার বা আসবাবপত্র খোলা বাতাসে থাকলে এর ওপরে সাদা আস্তরণ ও যায়গায় যায়গায় কালো বিন্দু মত দেখা যায়। এটা দূর করতে জিনিসটাতে সামান্য টুথপেস্ট পানি সহ ভালোভাবে লাগিয়ে রেখে শুকনো কাপড়ে ঘষে তুলে ফেলুন।


স্ক্রাচ পরে যাওয়ায় অনেক জরুরী কোন ডাটা বা খুব প্রিয় কোন মুভির ডিস্ক আপনার ডিভাইসে রিড করছে না? সামান্য টুথপেস্টে ঘষে দেখুন সব দাগ উধাও। তবে সাবধান যে পাশে ছবিতে দেখানো শুধুমাত্র সেই পাশেই ঘষবেন। উলটো পাশে ঘষলে আপনার ডিস্ক বাতিল হয়ে যেতে পারে।


গোছলে ঢুকে আপনার বাথরুমের আয়নার সামনে দাঁড়ালেন। নাহ্‌ ছোপ ছোপ সাদা দাগের কারণে আপনাকে কোনমতেই দেখা গেল না। উপায়? টুথপেস্ট। আয়না সামান্য টুথপেস্টে ভিজিয়ে রেখে মোছার সময় দ্রুত ঘষে দাগ তুলে ফেলুন।


আপনার সাধের রুমের দেওয়ালে এখানে ওখানে অপ্রয়োজনীয় পেরেকের ছিদ্র? সামান্য পরিমাণ টুথপেস্ট আঙ্গুলের মাথায় নিয়ে ছিদ্র বন্ধ করে নিন। শুকিয়ে গেলে দাগসমেত দেওয়ালের সাথে মিলিয়ে যাবে।


গাড়ি বা বাইকের হেডলাইটের আলো আর আগের মতো চমকাচ্ছে না? টুথপেস্টের ছোঁয়ায় হেডলাইট চমকে দিন। রাতে আগের মতো আলো দেখে আপনিও চমকে যাবেন।


সাদা কাপড় থেকে মরিচা, সস, জুস, লিপস্টিক(!!!) টাইপের কঠিন দাগ নিমেষে তুলতে কাপড়টি ভিজিয়ে সামান্য টুথপেস্ট দিয়ে ঘষে নিন। হোয়াইটনিং টুথপেস্ট হলে রঙ্গিন কাপড়ে এই পদ্ধতি ব্যাবহার না করাই ভালো। তবে দাগটা লিপস্টিকের হলে আলাদা কথা...!


সোনার অলঙ্কার বা হীরাতে আগের চমক ফিরিয়ে আনতে টুথব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। ফলাফল দেখে অবাক হবেন।

পানি খেতে গেলে প্লাস্টিকের বোতল থেকে প্রায়ই একটা চাপা গন্ধ নাকে আসে। কোনকিছুতেই এই গন্ধ যায় না। তবে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নিলে আর গন্ধ লাগবে না।







নতুন কিছু জেনে থাকলে লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।





Tuesday, June 24, 2014

আপনি যদি মনে করে থাকেন পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক বিক্রিত ফোন স্যামসাং বা আইফোন, তাহলে আপনি এখনো ঘোরের মধ্যে আছেন। আমরা এ পর্যন্ত আইফোনের সবগুলো মডেলের বিক্রির যোগফল করে দেখেছি। কিন্ত তাতেও সংখ্যাটা এবারের চ্যাম্পিয়নের ধারে কাছেও আসেনি।

ফিনল্যান্ড ভিত্তিক মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি নোকিয়া ২০০৩ সালে সর্বপ্রথম বাজারজাত করে তাদের ১১০০ মডেলের সেলুলার ডিভাইসটি। এবং এটিই এখন পর্যন্ত রেকর্ডকৃত সারাবিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত ফোন। আর এইচ - ১৮ ট্যাগের এই ফোনটির এখন পর্যন্ত মোট ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি ইউনিট বাজারে বিক্রি হয়েছে।


সবচেয়ে মজার বিষয় হল ২০০৩ থেকে ২০০৬ এই চার বছরে ফোনটির মোট ১২ টি ভার্সন বাজারজাত করা হয় !!!