Monday, June 30, 2014

দাঁত মাজতে টুথপেস্টের ব্যাবহার আমরা সবাই জানি। কিন্ত টুথপেস্টের সব ব্যাবহারই কি জানি? আসুন একটু নিচে চোখ বুলিয়ে নিই।


স্ক্রিন প্রোটেক্টর ছাড়া আমরা যারা মোবাইল ফোন ব্যাবহার করি প্রায়ই দেখে থাকব যে স্ক্রিনের ওপরে অনেক ঘষে যাওয়া দাগ চোখে পরে। অনেক সময় শুধুমাত্র পকেটে রাখার ফলেই হতে পারে এমন দাগ। আপনার ফোনে যদি এমন কোন দাগ থেকে থাকে তাহলে আর চিন্তার কিছু নেই। রুমালে সামান্য পরিমাণ টুথপেস্ট লাগিয়ে হাল্কা চাপে দ্রুত কয়েকবার ঘষলেই দেখবেন দাগ ভ্যানিশ।


বিশেষ করে আপনার রান্নাঘরের এবং বাথরুমের স্টেইনলেস স্টিলের সিঙ্ক ও পানির কলের গায়ে লক্ষ্য করবেন পানির ছোপ ছোপ দাগ দেখা যায়। এই দাগ বেশি পরিমাণে পড়লে পুরো যায়গাটাই সাদা হয়ে যায়। আঙ্গুলে সামান্য পেস্ট ও পানি দিয়ে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। শুকিয়ে গেলে একটা নরম রুমাল দিয়ে ঘসে তুলে ফেলুন। ব্যাস আগের মত চকচকে হয়ে গেল।


যারা নিয়মিত চশমা ব্যাবহার করেন তারা অবশ্যই খেয়াল করে থাকবেন এসি রুম বা কোল্ড স্টোরেজ থেকে বাইরে বের হলে হঠাৎ করেই চশমার কাঁচে কুয়াশা পরে ঘোলা হয়ে যায়। এমনকি দেখার জন্য চশমা খুলে ফেলতে হয়। এ থেকে মুক্তি পেতে যখন এমন কোথাও যাবেন যেখানে আবহাওয়া স্বাভাবিকের চেয়ে অনেক ঠাণ্ডা তখন বের হওয়ার আগে আপনার চশমার কাঁচের ভেতরের দিকে সামান্য পরিমাণ টুথপেস্ট লাগিয়ে টিস্যু দিয়ে ঘষে মুছে নিন। তবে চশমার কাঁচে দাগ এড়াতে ঘষার সময় হাল্কা চাপে ঘষবেন।


রুপার অলঙ্কার বা আসবাবপত্র খোলা বাতাসে থাকলে এর ওপরে সাদা আস্তরণ ও যায়গায় যায়গায় কালো বিন্দু মত দেখা যায়। এটা দূর করতে জিনিসটাতে সামান্য টুথপেস্ট পানি সহ ভালোভাবে লাগিয়ে রেখে শুকনো কাপড়ে ঘষে তুলে ফেলুন।


স্ক্রাচ পরে যাওয়ায় অনেক জরুরী কোন ডাটা বা খুব প্রিয় কোন মুভির ডিস্ক আপনার ডিভাইসে রিড করছে না? সামান্য টুথপেস্টে ঘষে দেখুন সব দাগ উধাও। তবে সাবধান যে পাশে ছবিতে দেখানো শুধুমাত্র সেই পাশেই ঘষবেন। উলটো পাশে ঘষলে আপনার ডিস্ক বাতিল হয়ে যেতে পারে।


গোছলে ঢুকে আপনার বাথরুমের আয়নার সামনে দাঁড়ালেন। নাহ্‌ ছোপ ছোপ সাদা দাগের কারণে আপনাকে কোনমতেই দেখা গেল না। উপায়? টুথপেস্ট। আয়না সামান্য টুথপেস্টে ভিজিয়ে রেখে মোছার সময় দ্রুত ঘষে দাগ তুলে ফেলুন।


আপনার সাধের রুমের দেওয়ালে এখানে ওখানে অপ্রয়োজনীয় পেরেকের ছিদ্র? সামান্য পরিমাণ টুথপেস্ট আঙ্গুলের মাথায় নিয়ে ছিদ্র বন্ধ করে নিন। শুকিয়ে গেলে দাগসমেত দেওয়ালের সাথে মিলিয়ে যাবে।


গাড়ি বা বাইকের হেডলাইটের আলো আর আগের মতো চমকাচ্ছে না? টুথপেস্টের ছোঁয়ায় হেডলাইট চমকে দিন। রাতে আগের মতো আলো দেখে আপনিও চমকে যাবেন।


সাদা কাপড় থেকে মরিচা, সস, জুস, লিপস্টিক(!!!) টাইপের কঠিন দাগ নিমেষে তুলতে কাপড়টি ভিজিয়ে সামান্য টুথপেস্ট দিয়ে ঘষে নিন। হোয়াইটনিং টুথপেস্ট হলে রঙ্গিন কাপড়ে এই পদ্ধতি ব্যাবহার না করাই ভালো। তবে দাগটা লিপস্টিকের হলে আলাদা কথা...!


সোনার অলঙ্কার বা হীরাতে আগের চমক ফিরিয়ে আনতে টুথব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। ফলাফল দেখে অবাক হবেন।

পানি খেতে গেলে প্লাস্টিকের বোতল থেকে প্রায়ই একটা চাপা গন্ধ নাকে আসে। কোনকিছুতেই এই গন্ধ যায় না। তবে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নিলে আর গন্ধ লাগবে না।







নতুন কিছু জেনে থাকলে লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।