Sunday, June 22, 2014


সকালে চায়ের টেবিলে বসে দেশের খবর পড়তে গিয়ে কখনো যদি আপনার মনে হয় ছাপার অক্ষরগুলো আকারে ছোট তাহলে আপনি এই পত্রিকাটি আগে কখনো দেখেননি।

পর্তুগীজ সংবাদপত্র 'টেরা নস্ট্রা'র একটি স্পেশাল এডিশন সেটির ১৮.২৭ মি.মি. x ২৫.৩৫ মি.মি. আকার নিয়ে দখল করে নিয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম পত্রিকা হওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।


পর্তুগালের একটি স্বায়ত্তশাসিত এলাকা এজোরেস দ্বীপপুঞ্জ। এর সাও মিগুয়েল দ্বীপের অন্তর্গত পোঁতা দেলগাদা শহরের নোভা গ্রাফিকা থেকে ছাপা হয় এটি। মাত্র ১ গ্রাম ওজন বিশিষ্ট এই পত্রিকাটি ২০ ফেব্রুয়ারি, ২০১২ তে ইস্যু হওয়ার পরে মোট ৩,০০০ কপি ছাপা হয়েছিল। মজার ব্যাপার হল ৩২ পৃষ্ঠার এই রেকর্ড সৃষ্টিকারী পত্রিকাটি ছিল মূল পত্রিকার হুবহু নকল।