পিসির হার্ড ড্রাইভে ফাইল রাখার ক্ষেত্রে আমরা সবাই মোটামুটি অগোছালো। পেনড্রাইভ থেকে বা নেট থেকে কোন ফাইল পিসি তে নেওয়ার পরে প্রায়ই মনে থাকেনা ফাইলটা কোথায় রেখেছি। খুব তাড়াহুড়োর সময় প্রায়ই খুঁজে পাওয়া যায়না প্রয়োজনীয় ফাইলটি। অথবা এমনও হয় যে আপনি জানেন ফাইলটি আপনার পিসিতেই আছে তারপরেও মনে করতে পারছেন না কোন ড্রাইভের কোন ফোল্ডারে রেখেছেন।
আর এমন হলে আমরা যে কাজটি করি সেটা হল উইন্ডোজের সার্চ অপশনের শরণাপন্ন হই। কিন্ত খেয়াল করে থাকবেন যে পদ্ধতিটা খুবই ধীর আর প্রায়ই প্রয়োজনীয় ফাইলটা সার্চে পাওয়া যায় না। তাই আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি সফটওয়্যারের সাথে যেটা কী-বোর্ড থেকে কী চাপা মাত্র বিদ্যুৎ বেগে পিসির সবগুলো ড্রাইভ আর ফোল্ডার ঘেঁটে খুঁজে আনবে আপনার কাঙ্খিত ফাইলটি। লাভের ওপরে, যদি একই ফাইল একাধিক যায়গায় থাকে তবে সার্চ রেজাল্টে সেই ফাইলগুলোও শো করবে। এতে করে আপনি মূল ফাইলটি রেখে বাদবাকিগুলো সেখান থেকেই ডিলিট করে দিতে পারবেন। সাশ্রয় হবে আপনার মূল্যবান ড্রাইভ স্পেস। আর ইচ্ছা করলে সফটওয়্যারটি আপনি পিসির স্টার্টআপ থেকেই সিস্টেম-ট্রে তে রেখে চালাতে পারবেন। তাই ব্যাবহারের জন্য বারবার আপনাকে এটা ওপেন করতে হবেনা।
সবচেয়ে মজার বিষয় হল এতক্ষণ যে সফটওয়্যারটির কথা বললাম সেটির সাইজ মাত্র ৩৩৪ কিলোবাইট!!! তাই আর দেরি না করে সফটওয়্যারটি ঝটপট ডাউনলোড করে নিন নিচের লিঙ্ক থেকে। আর হ্যা, ভালো লাগলে লাইক দিতে কার্পণ্য করবেন না।
প্রয়োজনীয় আর কোয়ালিটি সফটওয়্যারের জন্য আমাদের সাথেই থাকুন।

3:56 AM
Unknown


Posted in