
পৃথিবীতে স্বর্ণমুদ্রার ব্যাবহার চলেছে শতাব্দীকাল ধরে, সেগুলো এখনো দেখা যায় আর বিশ্বজুড়ে অসংখ্য সংগ্রাহক এখনো এগুলো সংগ্রহ করছে অতি যত্নে। কিন্ত কখনো ভেবেছেন কি বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণমুদ্রা আসলে কতটা বড়?
পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণমুদ্রাটি তৈরি করে অস্ট্রেলিয়ার মুদ্রা তৈরিকারক কোম্পানি 'পার্থ মিন্থ'। ৯৯.৯% খাঁটি সোনার তৈরি মুদ্রাটির ব্যাস ৩১ ইঞ্চি ও পুরত্ব ৫ ইঞ্চি। এক টন ওজন বিশিষ্ট মুদ্রাটির বাজার মূল্য এক মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। 'অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু স্বর্ণমুদ্রা প্রদর্শনী'র ২৫ বর্ষ পদার্পণকে স্মরণীয় করে রাখতে তৈরি এই মূদ্রাটিকে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কমিটি বিশ্বের সর্ববৃহৎ স্বর্ণমূদ্রার খেতাব দেয়।

3:13 PM
Unknown


Posted in