মরক্কোর ভয়ঙ্কর শাসক ইসমাঈল ইবন্ শরীফ ওরফে রক্তপিপাসু ইসমাঈল সমন্ধে যতদূর জানা যায় তিনিই ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক সন্তানের জনক। ইতিহাস অনুসারে তার ৯০ বছরের জীবদ্দশায় তিনি মোট ৮৮৮ সন্তানের পিতা হয়েছিলেন! নির্ভরযোগ্য সূত্রে তার সন্তানের মধ্যে ৫২৫ জন ছেলে ও ৩৪২ জন মেয়ের তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং এখন পর্যন্ত ২১ জন সন্তানের ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
তার মৃত্যুর মাত্র ৬ বছর আগে ১৭২১ সালে তার ৭০০ তম ছেলে সন্তান জন্মলাভ করেন। তাই নির্ভরযোগ্য সূত্র ও প্রাপ্ত লিখিত ইতিহাস অনুসারে ইসমাঈল ইবন্ শরীফ এ পর্যন্ত জানা সর্বোচ্চ সংখ্যক সন্তানের জনক। ১৭২৭ সালে মৃত্যুর পরে তার কলঙ্কময় শাসনের অবসান ঘটে। পরবর্তীতে তার পুত্রদের মধ্যে সুদীর্ঘসময় উত্তরাধিকার নিয়ে যুদ্ধ হয়েছে।

5:53 PM
Unknown

Posted in