'ফিফা বিশ্বকাপ ২০১৪'র আসরের ১০০ তম গোলটি করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার দ্য সিলভা জুনিয়র। সোমবার গ্রুপ এ এর খেলায় ক্যামেরুনের বিপক্ষে দলীয় প্রথম গোলটি করে এ রেকর্ড গড়েন ২২ বছর বয়স্ক ব্রাজিলিয়ান পোস্টারবয়।
মজার বিষয় হল ক্যামেরুনের বিপক্ষে এই ম্যাচটিই ছিল ফিফা বিশ্বকাপে ব্রাজিলের ১০০ তম ম্যাচ। জার্মানি ছাড়া ব্রাজিলই বর্তমানে একমাত্র দল যারা বিশ্বকাপ আসরে তাদের ১০০ তম ম্যাচটি খেলল।
খেলা শুরুর ২৬ মিনিটে ক্যামেরুনের একমাত্র গোলে খেলা সমতায় ফিরলেও তার মাত্র ৮ মিনিটের মাথায় এই ব্রাজিলিয়ান তারকা তার ও দলের দ্বিতীয় গোলটি ক্যামেরুনের জালে জড়ান। এবং ৯০ মিনিটের পূর্ণ খেলায় ব্রাজিল তাদের ১০০ তম বিশ্বকাপ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ৪-১ গোলে জয়লাভ করে।

6:45 PM
Unknown

Posted in